করণ জোহরের ‘বার বার দেখো’ ছবিতে কাজ করার সুবাদে কাছাকাছি এসেছিলেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনয় থেকেই বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্বের বাইরেও তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছিল বলিউডপাড়ায়। অনেকেই আড়ালে প্রশ্ন করেছেন, আলিয়া ভাটকে ছেড়ে তাহলে কী ক্যাটরিনার সঙ্গেই প্রেম করছেন সিদ্ধার্থ? ব্যস ওই পর্যন্তই, তারপর অবশ্য আর তেমন কিছু শোনা যায়নি।
কিন্তু এবার আবারও নতুন করে পুরোনো সেই সম্পর্কের গুঞ্জন ডানা মেলছে। সম্প্রতি এক সাক্ষাতকারে সিদ্ধার্থ ক্যাটরিনা কাইফের উচ্ছ্বসিত প্রশংসা করার পর থেকেই সবাই কেন জানি খানিকটা বাঁকা চোখেই সিদ্ধার্থের দিকে তাকাচ্ছেন। কিন্তু কী এমন বলেছেন তিনি?
সিদ্ধার্থ বলেছেন, একজন আদর্শ প্রেমিকার
উদাহরণ হলো ক্যাটরিনা। তাই যে কেউ-ই তাকে জীবনসঙ্গী হিসেবে চাইবেন। সেজন্য অনেকে বিয়েও করতে চান ক্যাটরিনাকে।
তবে কি ক্যাটরিনার জন্য আলিয়াকে ছেড়ে দিতে চাইছেন সিদ্ধার্থ! বলিউডের ওপেন সিক্রেট আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম। সেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি থেকে শুরু। আর এখন সেই সিদ্ধার্থের মুখেই ক্যাটরিনার এমন প্রশস্তি!
তথ্যসূত্র: টিওআই