দশকপূর্তিতে অ্যাপল আনলো নতুন ৩ ফোন

বহু প্রতীক্ষিত নতুন আইফোনের ঘোষণা দিলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আইফোন ৮ ও ৮ প্লাসের সঙ্গে আইফোনের দশকপূর্তি উপলক্ষে ঘোষণা দিয়েছে আইফোন টেনের। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক  অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আইফোন ৮ এ চার দশমিক ৭ ও ৮ প্লাসে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে এ ১১ বায়োনিক প্রসেসর। অ্যাপল একে বলছে, সবচেয়ে শক্তিশালী ও উন্নত চিপ যা আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুতগতির। আইফোন ৮ এর পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে সম্পূর্ণ নতুন সেন্সর ব্যবহৃত হয়েছে আইফোন ৮ প্লাসে ১২ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) সুবিধা থাকছে। আইফোন ৮ এ অগমেন্টেড রিয়্যালিটি যুক্ত করেছে অ্যাপল।

সিলভার, স্পেস গ্রে ও গোল্ড এ তিনরঙে বাজারে পাওয়া যাবে আইফোন ৮। আইফোন ৮ এর মাপ চার দশমিক সাত ইঞ্চি আর আইফোন ৮ প্লাসে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। দুটি মডেলের আইফোনে যুক্ত হয়েছে ওয়্যারলেস বা তারহীন চার্জিং প্রযুক্তি।৩২ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেলে বাজারে আসবে আইফোন ৮। আইফোন ৮ এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার ও আইফোন ৮ প্লাসের দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে।অ্যাপলের চমক হিসেবে আসা আইফোন টেন স্টেইনলেস স্টিল ও গ্লাসের সমন্বয়ে তৈরি। সিলভার ও গ্রে এ দুটি রঙে বাজারে আসবে আইফোন টেন। পাঁচ দশমিক আট ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হয়েছে এতে। ফোনটিতে সিরি সফটওয়্যারের বিশেষ ব্যবহার সুবিধা ও ফেস আইডি ফিচার এসেছে। এতে যুক্ত হয়েছে ট্রু ডেপথ ক্যামেরা সিস্টেম। এ১১ বায়োনিক চিপসেট ছাড়াও এতে নিউরাল ইঞ্জিন যুক্ত হয়েছে। নভেম্বরে বাজারে আসবে ৯৯৯ মার্কিন ডলার দামের আইফোন ১০।

Comments (0)
Add Comment