৩ বছর পর শীর্ষে নাদাল

305

সিনসিনাটি মাস্টার্স টুর্নামেন্ট থেকে সুইজারল্যান্ডের রজার ফেদেরার নিজেকে সরিয়ে নেওয়ার ফলে বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল।
গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো তিনি শীর্ষে উঠলেন তিনি। তাও বিনা যুদ্ধে। রজার্স কাপের ফাইনালে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভের কাছে হেরে যাওয়া ম্যাচেই ইনজুরিতে পড়েন ফেদেরার। আর এই ইনজুরির কারণে তিনি সিনসিনাটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটি নাগালে পাওয়ার সুযোগ হয় নাদালের।
এ প্রসঙ্গে নাদাল জানিয়েছেন, তার জন্য শীর্ষস্থানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেলায় তার আগ্রহ ও ভালোবাসা রয়েছে। তিনি আনন্দিত যে, শীর্ষে ফিরতে পেরেছেন।
২০১৪ সালের জুলাইয়ের পর আবারও শীর্ষে উঠলেন নাদাল। চলতি বছর রোলা গাঁরোতে ১৫তম গ্র্যান্ড সø্যাম জিতেছেন ৩১ বছর বয়সী এই টেনিস তারকা।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.