সুুশান্ত-সারার নতুন জুটি

89

বিনোদন ডেস্ক
বলিউডে ইদানিং সুশান্ত সিং রাজপুত যেন যে কোনো চরিত্রেই মানিয়ে যাচ্ছেন। আর এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্য সবার চেয়ে তিনি যে একটু আলাদা, এরই মধ্যে তা প্রমাণও করেছেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। আর পাশাপাশি ‘রাবতা’ও সামনে চলে এসেছে। ৩১ বছর বয়সী এই অভিনেতার সামনে এখন সাফল্যের নতুন হাতছানি।
অভিষেক কাপুরের পরিচালনায় সুশান্তের পরবর্তী ছবির নাম ‘কেদারনাথ’। এই ছবিতে এক ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত। আর এই ছবির মাধ্যমেই বাবার নির্দেশ অমান্য করে বলিউডের দুনিয়ায় পা রাখতে চলেছেন সাইফকন্যা সারা আলি খান।
ছবির শুটিং শুরু এ বছরের সেপ্টেম্বরে। এর পাশাপাশি ‘চান্দামামা দূর কে’ ছবিতেও অভিনয় করতে যাচ্ছেন সুশান্ত। তাঁকে এবার দেখা যাবে একজন নভোচারীর ভূমিকায়। ছবিতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন আর মাধভান, নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবির একটি বিশেষ দৃশ্যে কণ্ঠ দেবেন আমির খান। ছবি পরিচালনা করছেন সঞ্জয় পুরান সিং চৌহান। প্রযোজক ভিকি রাজানি। ছবিটির মুক্তি পাওয়ার কথা ২০১৮ সালের ২৬ জানুয়ারিতে।
২০১৩ সালে ‘কাই পো চে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুশান্ত। সে বছরই সেরা উদীয়মান অভিনেতার পুরস্কার ঘরে তোলেন এই তরুণ অভিনেতা। পরের বছর ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে অভিনয়, এরপর ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেন তিনি। তবে, তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক এম এস ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয়ের কল্যাণে।
তথ্যসূত্র: টিওআই।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.