সিডনির ‘চেরি ব্লসম’ উৎসব

303

জাপানের বিখ্যাত চেরি ফুলের দেখা অস্ট্রেলিয়াবাসী পান খুব অল্প সময়ের জন্যই। তাও বসন্তের শুরুতে। এ বছরের বসন্তের আগমনী বার্তা জানিয়ে সিডনির অবার্নে অনুষ্ঠিত হয়ে গেলো সিডনি চেরি ব্লসম উৎসব। জাপানের জাতীয় ফুল চেরি। দেশটিতে প্রতিবছর চেরি ফুলের উৎসব শুরু হয় মার্চ মাস থেকে। আর চলে মে মাস পর্যন্ত। এ উৎসবকে জাপানি ভাষায় বলা হয় ‘সাকুরাউ’।
কিন্তু অস্ট্রেলিয়ায় আপনাকে চেরি ফুলের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে এদেশের বসন্তের জন্য। তাও সৌভাগ্যবান হলে এদেশে মাত্র সপ্তাহদুয়েকের জন্য এই ‘ভালোবাসার ফুল’ দেখার সুযোগ পেতে পারেন। অন্তত অস্ট্রেলিয়াবাসীদের ক্ষেত্রে বিষয়টি এমনই দুর্লভ। সিডনির অবার্নের বোটানিক গার্ডেনে প্রতিবছরের মতো এবারও এই চেরি ব্লসম উৎসবের আয়োজন হয়ে গেছে সবার জন্য চেরি ফুলের ভালোবাসা জানিয়ে। এবারের এই উৎসব শুরু হয়েছিল আগস্ট মাসের ১৮ তারিখে। আর শেষ হয়েছে ২৭ আগস্ট। সিডনির এই উৎসবে জাপানি ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছিল আধুনিকতাও। জাপানের ঐতিহ্যের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, খাবার, চলচ্চিত্র, সংগীতসহ নানা চিত্তাকর্ষক বিষয় দিয়েই সাজানো হয়েছিল এবারের উৎসবটি।
সডনিতে বসন্তের শুরুতে এই চেরি ব্লসম উৎসবই যেন বসন্তের আগমনীবার্তা ঘোষণা করে আসছে প্রতিবছর। কমবেশি সপ্তাহদুয়েকের মতো সিডনিতে চেরি ফুলের এই উৎসবে শিশু থেকে শুরু করে প্রবীণ- সবাই আগ্রহ নিয়ে আসেন অবার্নের বোটানিক গার্ডেনে, চেরির মনোরম রঙের দেখা পেতে। শুধু চেরিফুলের রঙের আবেশই নয় এই উৎসবে ছিল জাপানি সুমো কুস্তির আয়োজন থেকে শুরু করে সাইলেন্ট ডিসকো, গডজিলা থেকে শুরু করে অরিগামি। বর্ণিল এই উৎসবে ভিড় করেছিলেন হাজারো মানুষ।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.