সামাজিক যোগাযোগে ভিডিও ভাইরাল পলিনের ‘বোরকা’ নিয়ে প্রতিবাদী ব্যঙ্গাত্মক গান

297

বোরকা নিষিদ্ধের দাবিতে ১৭ আগস্ট বোরকা পরেই অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করেছিলেন মুসলিম ও অভিবাসন বিরোধী রাজনীতিবিদ পলিন হ্যানসন। এরপর থেকে অস্ট্রেলিয়ায় পলিনের এই কর্মকা-ের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান দুই ভাই-বোনের ‘পলিন, পলিন/ তুমি রান্নাঘরে ফিরে যাও’ এমন কথার একটি ব্যঙ্গাত্মক গানের
ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়াসহ বিশ্বব্যাপী।
পলিনের নেতিবাচক ও বিদ্রুপাত্মক ‘বোরকা’ কর্মকা-ের প্রতিবাদে ১৯ আগস্ট একটি ব্যঙ্গাত্মক গানের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন কালেব এবং এনাবল নামের এই অস্ট্রেলিয়ান দুই ভাই-বোন। আর গানের ভিডিওচিত্রটি প্রকাশিত হওয়ার পরপরই তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
পলিন হ্যানসনের নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি এমন নিন্দনীয় ও উপহাসমূলক আচরণের বিরোধিতা করেই এই ব্যঙ্গাত্মক গান রচনা করেছেন কালেব ও এনাবল।
কালেব তার ব্যঙ্গাত্মক গানের এই ভিডিওটির প্রসঙ্গে বলেছেন, এর আগেও পলিনের নানা নেতিবাচক কর্মকা-ে বিরক্ত ছিলেন তিনি।
বোরকা পরে সিনেটে আসার সাম্প্রতিক বিষয়টি ঘটার পরপরই এমন ভিডিও বানানোর উদ্যোগ নেন তিনি। অবশ্য, কালেব জানিয়েছেন, তাদের এই ভিডিওটি যে এত দ্রুত ভাইরাল হয়ে যাবে এমনটা ভাবেননি তিনি।
পলিন হ্যানসনকে বিদ্রুপ করে গাওয়া কালেব ও এনাবলের এই গানের ভিডিওটি এরই মধ্যে এক লাখেরও বেশিবার দেখা হয়েছে। এছাড়া, এটি শেয়ারও করা হয়েছে হাজারখানেক বার।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিরাপত্তার ক্ষেত্রে বোরকা ঝুঁকিপূর্ণ এমন দাবি জানিয়ে এবং তা প্রমাণ করতেই সিনেটে বোরকা পরিধান করে প্রবেশ করেছিলেন পলিন হ্যানসন। তার এমন কর্মকা-ের ব্যাখ্যায় পলিন বলেন, দেশের নিরাপত্তার স্বার্থেই বোরকা নিষিদ্ধ করা উচিত। তবে, পলিনের বোরকা পরে এমন বিতর্কিতভাবে বোরকার নিষিদ্ধের দাবি জানানোতে সরকারি দলসহ অনেক সিনেটরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.