ভিঞ্চি হবেন ডি ক্যাপ্রিও

90

ওয়াল্টার আইজ্যাকসনের লেখা লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনীগ্রন্থ অবলম্বনে একটি ছবি নির্মাণকে কেন্দ্র করে হলিউডের দুই শক্তিশালী প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ইউনিভার্সালের মধ্যকার দর কষাকষি বেশ জমে উঠেছিল। তবে এবার বোধহয় দুই প্রতিষ্ঠানের বিবদমান সে যুদ্ধের অবসান ঘটল। ভিঞ্চিকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আইনগত অনুমতি পেল প্যারামাউন্ট। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু এ মুহূর্তে যাকে নিয়ে, তিনি অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও। কারণ ডি’ক্যাপ্রিওই অভিনয় করতে যাচ্ছেন ১৫ শতকের কালজয়ী রেনেসাঁ শিল্পী ভিঞ্চির চরিত্রে!
সর্বশেষ জনপদ থেকে বিচ্ছিন্ন এক লড়াকু হিউ গ্লাস-এর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায়। বহুবার মনোনয়নের পর এই চরিত্রের জন্যই তিনি প্রথমবারের মতো সেরা অভিনেতার অস্কার জয় করেন।‘দ্য গ্রেট গ্যাটসবি’ খ্যাত এই তারকা অভিনয়ের পাশাপাশি ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’ বায়োপিকের প্রযোজনাও করবেন।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.