বাংলায় গুগল ভয়েস সার্চ

307

গুগলে বাংলায় কিছু সার্চ বা অনুসন্ধান করতে চান? এর জন্য আর এখন থেকে কষ্ট করে টাইপ করতে হবে না। আপনার মুখের বাংলা ভাষাও বুঝতে পারবে গুগলের সার্চ ইঞ্জিন।
টাইপের ঝামেলা থেকে মুক্তি দিতে গুগলের ভয়েস সার্চ ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এতদিন ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ব্যবহার করা যেতো ফিচারটি। তবে, এতে ছিলো না বাংলা ভাষা ব্যবহার সুবিধা। সম্প্রতি গুগল ভয়েস সার্চে বাংলা ভাষা যুক্ত করার বিষয়টি এক ব্লগপোস্টে নিশ্চিত করেছে গুগল।
বাংলার পাশাপাশি নেপালি, তেলেগু, মারাঠি, তামিলসহ মোট ৩০টি নতুন ভাষা যুক্ত করা হয়েছে এতে। ফলে গুগলের ভয়েস সার্চ সুবিধা বিশ্বের মোট ১১৯টি ভাষাভাষীরা ব্যবহার করতে পারবেন।
যদিও এখনো নতুন ভাষাগুলো সব ব্যবহারকারীদের কাছে পৌঁছায়নি।
তবে গুগল জানিয়েছে, ধীরে ধীরে সব ব্যবহারকারীদের কাছেই তা পৌঁছে যাবে। দ্রুত এই নতুন ভাষাগুলো ব্যবহার করে গুগলের অন্য অ্যাপগুলোতে ভয়েস কমান্ডের সুবিধা যুক্ত হবে। ফলে, গুগলের ট্রান্সলেশনে বাংলা ভাষায় ভয়েস কমান্ডের সাহায্যে যে কোনো শব্দের অর্থ খুঁজে বের করা যাবে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.