বাংলাদেশের বন্যার্তদের পাশে অরকা ও ইসিএফ অস্ট্রেলিয়া

124

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতিতে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা বিভিন্ন সংগঠন ও অ্যালামনাই সোসাইটির মাধ্যমে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাতৃভূমির বন্যার্ত মানুষের সহায়তার লক্ষ্যে। অস্ট্রেলিয়ায় রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন ‘অরকা’ অস্ট্রেলিয়া এবং এক্স ক্যাডেটস ফোরাম ‘ইসিএফ’ অস্ট্রেলিয়াও এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়।
এবারের বন্যায় বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন। তাদের সহায়তার লক্ষ্যে ইসিএফ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সর্বশেষ ৩ লাখ ৬১ হাজার টাকারও বেশি পরিমাণ আর্থিক সহায়তা বাংলাদেশে পাঠানো হয়েছে বলেই সংগঠনটির ফেসবুক পাতায় জানানো হয়েছে।
পাশাপাশি, অরকা অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় এরই মধ্যে ৩ লাখেরও বেশি টাকা বাংলাদেশে অরকা মূল রিলিফ ফান্ডে বন্যাত্রাণ কর্মসূচির জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় অরকা অস্ট্রেলিয়ার এই আর্থিক সহায়তা কার্যক্রম এখনো চালু রাখা হয়েছে বলেই জানা গেছে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.