বাংলাদেশের অবিস্মরণীয় জয়

353

দীর্ঘ ১১ বছর পর মিরপুর টেস্টে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে দিয়ে রীতিমতো ইতিহাস গড়ল বাংলাদেশ। জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য নিয়ে ওয়ার্নার-স্মিথরা মাঠে নামেন কিন্তু সাকিব বাহিনী তাদেরকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ২৪৪ রানের ভেতরেই প্যাভিলিয়নে  ফেরত পাঠায়। ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশের সাকিব আল হাসান তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট সংগ্রহ করেছেন।

মিরপুরে নিজেদের ৫০তম টেস্টে অবিস্মরণীয় রেকর্ড গড়ার পাশাপাশি দল ও দেশকে

 

এক স্মরণীয় জয় উপহার দিলেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই টেস্টে একটি অর্ধশতক ও ১০ উইকেট নিয়েছেন সাকিব। আর দুই ইনিংসেই একটি করে অর্ধশতক পেয়েছেন তামিম।

ঢাকা টেস্টের তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়াই একঅর্থে এগিয়ে ছিল। হাতে ৮ উইকেট আর জয় থেকে ১৫৬ রান দূরে থাকার বাস্তবতায় এগিয়ে থাকার বিষয়টাকে স্পিনের জাদুতে পুরোপুরি উল্টিয়ে দেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়া বিপক্ষে এপর্যন্ত পাঁচটি টেস্টের ফলাফলের হিসাবে এটাই বাংলাদেশের প্রথম জয়। এরই পরিপ্রেক্ষিতে টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা দুই অংকে পৌঁছালো।

এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। আর এবার হারালো অস্ট্রেলিয়াকে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.