ফের শীর্ষে সাকিব

313

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ফলে ম্যাচ না খেলেই আবারও টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানটি ফিরে পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
৪৩১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। ১ রেটিং কম নিয়ে দ্বিতীয় জাদেজা। ৪২২ রেটিং নিয়ে তৃতীয় আরেক ভারতীয় রবিচন্দন অশ্বিন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের ফল পেয়েছেন ভারতের তরুণ ওপেনার লোকেশ রাহুল। সিরিজ চলাকালীন টানা হাফ-সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন রাহুল। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।
রাহুলের মতো আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে ভারতের আরেক ওপেনার শিখর ধাওয়ানের। লঙ্কানদের বিপক্ষে সিরিজ সেরা হন তিনি। এতে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন ধাওয়ান। দশ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন ধাওয়ান। পুরো সিরিজে দু’টি সেঞ্চুরিতে ৩৫৮ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
সম্প্রতি আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দ্বিতীয় থেকে চতুর্থস্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের চেতেশ্বর পূজারা। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাদেজা।
এরপরের দু’টি স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও ভারতের অশ্বিন।
তথ্যসূত্র: ক্রিকইনফো

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.