হালের আলোচিত মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া এখন মহাব্যস্ত। নাটক-বিজ্ঞাপন কোথায় নেই টয়া? আর ঈদ উপলক্ষে টয়ার এই ব্যস্ততা যেন আরও বেড়েছে। বর্তমান ব্যস্ততা নিয়ে টয়া জানিয়েছেন, দম ফেলারও যেন ফুরসত পাচ্ছেন না তিনি। তার ব্যস্ততা এতটাই বেড়েছে। ঘাড়ের কাছে শ^াস ফেলছে ঈদ, সামনে একগাদা কাজ, অনেক কাজ হাতে জমে গেছে তার।
টয়া বলেন, ‘নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, সব মিলিয়ে আমি নিজেকে দেওয়ার সময়ই নেই!’ জানিয়েছেন, এবারের ঈদে দর্শকেরা বেশকিছু নতুন চরিত্রে দেখতে পাবেন তাকে।
মুমতাহিনা চৌধুরী টয়া ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার সেরা পাঁচ হয়েছিলেন। টয়াকে সবাই চেনেন ‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’ নাটক থেকে। পরবর্তীতে বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকেও টয়া কাজ করেছেন। মডেলিংও করছেন নিয়মিতই। এর পাশাপাশি যুক্ত আছেন অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গেও।