কাজলের চাওয়া

91

অভিনেত্রী কাজলের অভিনয়ের মায়াবী জাদুতে এক সময় মুগ্ধ হয়েছে পুরো বলিউড। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন কাজল। যার অসাধারণ অভিনয়শৈলী আর দুষ্টুমিমাখা মিষ্টি হাসির প্রভাব এখনো জ¦লজ¦লে স্মৃতি হয়ে জেগে আছে বলিউডের সিনেমার দর্শকদের মনে। ফিল্মফেয়ারে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কাজল। কিন্তু রোমান্টিক প্রেমের তুমুল জনপ্রিয় এই বলিউড আইকনের জীবনে একটা চাওয়া কিন্তু অপূর্ণই থেকে গেছে।

সম্প্রতি কাজল আক্ষেপ করে জানিয়েছেন, পঁচিশ বছরের ক্যারিয়ারে সাফল্যের অনেককিছুই ধরা দিয়েছে তার হাতে। হাতছাড়াও হয়েছে অনেককিছু। কিন্তু জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কখনও কাজ করা হয়নি!

কাজল জানিয়েছেন, তিনি বনশালির ছবিতে অভিনয় করতে চান। কিন্তু কাজলের ভাবনা হচ্ছে, বনশালির গল্পের জন্য তিনি যোগ্য কিনা সেটাও তো দেখতে হবে! যদি বনশালির ছবিতে অভিনয়ের প্রস্তাব তার কাছে আসে? এমন প্রশ্নের উত্তরে কাজল জানিয়েছেন, তাহলে মনের কথা শুনবেন। কিন্তু তার পরও সংশয় কাটেনি তার। এরপর কাজল নিজেকে প্রশ্নও করবেন; তিনি কি এর উপযুক্ত? কাজলের এসব ভাবনার কথা শুনলে নির্ঘাত সঞ্জয় লীলা বনশালিও হেসে উঠবেন।

তথ্যসূত্র: এনডিটিভি

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.