ঈদে তাহসানের ‘অভিমান আমার’

302

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। দীর্ঘদিন পর এবারের ঈদে তিনি আসছেন তার নতুন অ্যালবাম নিয়ে। সাতটি গান নিয়ে সাজানো তাহসানের সপ্তম এই একক অ্যালবামের নাম ‘অভিমান আমার’।
অ্যালবাম প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, গত বছর এই অ্যালবাম নিয়ে জিপি মিউজিকের সঙ্গে চুক্তি হয়েছিল। এবারের ঈদে সেটা প্রকাশ করব। বেশ অনেকদিনের বিরতির পরই এই অ্যালবামটি আসছে।
জনপ্রিয় এই সংগীতশিল্পী গত কয়েক বছরে মিশ্র, একক আর সিনেমার গান নিয়েই ব্যস্ত ছিলেন। এর পাশাপাশি অভিনয়ের ব্যস্ততা তো ছিলই। তবে এই সময়ে আর কোনো একক অ্যালবাম তিনি আর প্রকাশ করেননি।
জিপি মিউজিক থেকে প্রকাশিতব্য ‘অভিমান আমার’ অ্যালবাম প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, আর দুই সপ্তাহ কাজ করলেই এই অ্যালবামের কাজ শেষ হয়ে যাবে। ‘অভিমান আমার’ অ্যালবামের সাতটি গানের মধ্যে ৬টি লিখেছেন তাহসান, আর একটি গান লিখেছেন ফাজবীর তাজ। এই অ্যালবামের সাতটি গানের মধ্যে পাঁচটি গানের সুর করেছেন তাহসান এবং দুটি গানের সুর করেছেন সাজিদ সরকার।
অ্যালবাম প্রসঙ্গে তাহসান আরও বলেন, অনেকদিন থেকেই আমার একক কোনো অ্যালবামের জন্য শ্রোতারা অপেক্ষা করছেন। অ্যালবাম নিয়ে শ্রোতাদের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশা পূরণের জন্যই অ্যালবামের গানগুলো করা।
প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগে স্ত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসানের। বিচ্ছেদের বিষয়টি নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা দম্পতি একটি পোস্ট দিয়েছিলেন। পরে বিষয়টি গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তুমুল আলোচনার সৃষ্টি করে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.