গত কয়েকদিন আগে জঙ্গি তৎপরতার খবর পেয়ে সিডনির বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় অস্ট্রেলিয়ার সিডনি রাজ্য ও ফেডারেল পুলিশ। সিডনির বাঙালি পাড়া হিসেবে খ্যাত ল্যাকেম্বাও অনুসন্ধানী অভিযান চালায় পুলিশ।
সম্প্রতি আবারও সিডনির পাঞ্চবৌল, ব্যাংকসটাউন ও আর্নক্লিফসহ বেশ কয়েকটি জায়গায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। তল্লাশি চলছে অলিতে-গলিতে। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সঙ্গে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের বেশ কজন উর্ধ্বতন কর্মকতাকেও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই অভিযান জঙ্গি-সম্পর্কিত কীনা তা এখনও জানা যায়নি। তবে রাজ্য পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এই অভিযান কয়েকটি তদন্তের স্বার্থে চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই সিডনির সারিহিলস, ল্যাকেম্বা, ওয়াইলি পার্ক ও পাঞ্চবৌল এলাকায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকেই একটি যাত্রীবাহী বিমানে বোমা বিস্ফোরণ ঘটানোসহ পাবলিক পরিবহনে বিষাক্ত গ্যাস বিস্ফোরণ ঘটানোর সন্ত্রাসী পরিকল্পনার কথা সামনে আসে। পুলিশ এ নিয়ে আরও তদন্ত করছে।
সূত্র-নিউজ ডট.কম.এইউ