অস্ট্রেলিয়ায় সম্মাননা পেলেন বাংলাদেশি চিকিৎসক

121

পৃথিবীর বিভিন্ন দেশেই নিজেদের মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরেছেন হাজারো বাঙালি। দেশে কিংবা দেশের বাইরে বিভিন্নক্ষেত্রে অবদান রাখার কারণে তারা সমাদৃত, সম্মানিত এবং পুরস্কৃৃৃতও হয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এ.আর.এন.এম হাসিবুল হক লিমন তাঁদেরই একজন।
এ বছরের ৪ আগস্ট শুক্রবার চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য আবারও পুরস্কৃত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পশ্চিম স্থানীয় জেলা স্বাস্থ্যঅধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ নেতৃত্বের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
ডা. হাসিবুল হক লিমনের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে। তার বাবা প্রকৌশলী নুরুল হক ও মা ইসমাত আরা জাহান।
শিক্ষাজীবনে হাসিবুল হক লিমন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে ২০১২ সালে অস্ট্রেলিয়ার রয়্যাল অস্ট্রেলেশিয়ান কলেজ অব ফিজিশিয়ান থেকে এফআরএসিপি পাস করেন।
হাসিবুল হক লিমন বর্তমানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্রোকেন হিল হেলথ সার্ভিসে কনসালট্যান্ট চিকিৎসক ও জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত রয়েছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে ক্যানবেরা হাসপাতালের সেরা রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবেও হাসিবুল হক পুরস্কৃত হয়েছিলেন। তাঁর স্ত্রী ডা. শাতিলা জাফরীনও একই হাসপাতালেই মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.