অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

105

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গত ১৮ এপ্রিল আকস্মিকভাবে জনপ্রিয় ৪৫৭ ভিসা বিলুপ্তি সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছিলেন। এই ভিসার পরিবর্তে ২০১৮ সালের মার্চ মাসে নতুন দুটি ভিসা চালুর কথা জানিয়ে ৪৫৭ ভিসার ক্ষেত্রে জুলাই ও ডিসেম্বর মাসে কিছু পরিবর্তন আনবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১লা জুলাই থেকে স্পন্সরভিত্তিক ওয়ার্কিং ভিসা সাবক্লাস ৪৫৭, ১৮৬, ১৮৭ তে কিছু পরিবর্তন এসেছে। পাশাপাশি ভিসা ফিও বেড়েছে।
১ জুলাই থেকে ৪৫৭ ভিসার পেশা তালিকায় নতুন করে পরিবর্তন আনার কথা উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। এই পরিবর্তনের ফলে পেশা তালিকায় নতুন কিছু পেশা যোগ করা হবে, বাদও পড়বে তালিকায় থাকা বেশ কিছু পেশা। ১ জুলাই থেকে আবেদনকৃত সকল ৪৫৭ ভিসার ওপর এই পরিবর্তনের প্রভাব পড়বে।পূর্ববর্তী সকল আবেদনকৃত ভিসা যা এখনও মঞ্জুর হয়নি এমন ভিসার ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রয়োগ হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। পরিবর্তিত পেশা তালিকাটির বিস্তারিত অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.