অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে হামলা

303

অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যানবেরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ এক ব্যক্তি শ্রেণিকক্ষে ঢুকে অতর্কিত হামলা চালায়।
এই হামলায় ঘটনাস্থলে ৩ জন শিক্ষার্থী ও শ্রেণিকক্ষে উপস্থিত অধ্যাপিকা মারাত্মকভাবে আহত হন। তবে ঘটনাস্থলে কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি। এই হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্তৃপক্ষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশের প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। অ্যালেক্স ওফেল নামের ১৮ বছর বয়সী হামলাকারী
নিজেও অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে সে একজন মানসিক রোগী বলেই পুলিশ ও আদালত সনাক্ত করেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে একটি বেসবল ব্যাট হাতে ক্যানবেরা ক্যাম্পাসের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে সে। তারপর হঠাৎই চিৎকার করতে করতে ব্যাট দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে সবার ওপর।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, অ্যালেক্স সামনে যাকে পেয়েছে তাকেই সজোরে আঘাত করছে। তবে ঘটনার শুরুতেই অ্যালেক্সের হামলার শিকার হন কক্ষে পাঠদানরত অধ্যাপিকা। এরপর আরেক শিক্ষার্থীর ওপর হামলা চালানোর সময় অন্যরা বাধা দিতে এলে আরও দুই জন শিক্ষার্থী আহত হয়। আহতদের সবাইকে ক্যানবেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিক চিকিৎসার দুজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। জানা গেছে, অ্যালেক্সের বিরুদ্ধে মামলা হলেও এ মামলার শুনানি হয়নি এখনও।
তথ্যসূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.